দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম থেকে ঢাকায় আসা শিক্ষার্থীদের কল্যাণমূলক সংগঠন কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি)-এর সাবেক সিনিয়র সহসভাপতি এস এম সানিউল হাসান কানাডার ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভার শহরে অবস্থিত ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট (University Canada West) থেকে তিনি সফলভাবে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি কানাডার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এস এম সানিউল হাসানের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০০৭–২০০৮ মেয়াদে তিনি কেএসডব্লিউএডির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ওই কমিটির সভাপতি নুরুজ্জামান রাজু বর্তমানে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের উচ্চপর্যায়ের একটি পদে কর্মরত রয়েছেন। একই কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বিপ্লব হাসান পলাশ পরবর্তী সময়ে কুড়িগ্রাম-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
ছাত্রজীবনে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ ও পেশাগত দক্ষতা উন্নয়নের ধারাবাহিকতায় এস এম সানিউল হাসানের এই অর্জন কুড়িগ্রামের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এমজে